ধন সম্পদের মালিক আমরা কেউই না, আমরা কেবল দেখা শোনার দ্বায়িত্ব পালন করি। জন্ম সূত্রে আমরা কেউই কিছু নিয়ে আসিনা এবং মৃত্যু পর্যন্ত আমরা কিছুই নিয়ে যেতে পারি না। মাঝখানের সময়টা আমরা শুধু ভোগ করি।
❤️ প্রকৃতি আপনাকে যা কিছু দিবে তা আবার পুনরায় ফেরত নিবে। এটা প্রকৃতির গুনে ঈশ্বর প্রদত্ত নিয়ম। আপনার শিশুকাল যৌবনকাল ও বৃদ্ধকাল কোনটিই চিরস্থায়ী নয়, সময় পরিবর্তনের সাথে সাথে সব কিছুই পরিবর্তন হয়। তবে কোন কিছু অপরিবর্তনশীল করতেও প্রকৃতির সাহায্য নিতে হবে।
❤️ মানুষ টাকা পয়সা বা ধন সম্পদের মালিক নয় বরং বাহক। আমরা এগুলোর ব্যবহারকারী। পৃথিবীতে মানুষ ব্যতীত অন্য কোনো প্রানীর ধন সম্পদের প্রয়োজন হয় না। তাদের অন্য কোনো কর্মও করতে হয়না কেবল খাবারের সন্ধান করতে হয়।
❤️ টাকা বিনিময়ের মাধ্যম, টাকার কোন মূল্য নেই। মূল্য সেই জিনিসের থাকে যার জন্য অর্থ বিনিময় করতে হয়। যেমন আপনার হাতের মোবাইল। টাকার বিনিময়ে আপনি মোবাইল পাবেন আবার মোবাইলের বিনিময়ে টাকা পাবেন। টাকা দিয়ে আপনি জমি কিনতে পারবেন কিন্তু কখনোই জমি স্থানান্তর করতে পারবেন না, কেবল টাকা স্থানান্তর করতে পারবেন। এজন্যই টাকার এত মূল্য যা নির্বোধেরা বোঝে কিন্তু কখনোই জ্ঞানীরা টাকার মূল্য দেয়না কারন টাকা একটা কাগজ যা যেকোনো সময় নষ্ট হতে পারে বা এক দেশের টাকা অন্য দেশে মূলহীন কিন্তু আপনার জমি থেকেই যাবে, হাতের মোবাইল রয়েই যাবে।